ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৪ বিকাল

ফেব্রুয়ারিতে শবেবরাত ও জাতীয় নির্বাচন ঘিরে ৬ দিনের ছুটি

ছবি: সংগৃহীত, ফেব্রুয়ারিতে শবেবরাত ও জাতীয় নির্বাচন ঘিরে ৬ দিনের ছুটি

ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা দু’দফা স্বস্তির খবর। ক্যালেন্ডার অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুইবার টানা তিন দিনের ছুটি মিলতে পারে।

প্রথম দফার ছুটি পবিত্র শবেবরাত উপলক্ষে। চাঁদ দেখা সাপেক্ষে ৪ ফেব্রুয়ারি শবেবরাত পালিত হলে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা হতে পারে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি) যোগ হয়ে টানা তিন দিনের অবকাশ মিলবে।

আরও পড়ুন

এর এক সপ্তাহ পর দ্বিতীয় দফায় টানা তিন দিনের ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় ওই দিন সাধারণ ছুটি থাকবে। পরের দুই দিন শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি হওয়ায় আবারও টানা তিন দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মচারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা