ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ সকাল

হাদি হত্যা মামলার চার্জশিটে নারাজি আবেদন বাদি পক্ষের

হাদি হত্যা মামলার চার্জশিটে নারাজি আবেদন বাদি পক্ষের, ছবি: সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় দাখিল করা চার্জশিটে আপত্তি জানিয়েছেন বাদিপক্ষ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে বাদি আব্দুল্লাহ আল জাবেরের আইনজীবীরা নারাজি শুনানি করেন। শুনানিতে তারা বলেন, একজন ওয়ার্ড কমিশনারের পক্ষে হাদী হত্যার পরিকল্পনা করা সম্ভব না। এখানে দেশি ও বিদেশি চক্র জড়িত রয়েছে। চার্জশিটে মাস্টারমাইন্ডদের আড়াল করা হয়েছে।  হাদীকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে। এখনো শুটার ও পরিকল্পনাকারী আটক হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা দায়সারা একটা প্রতিবেদন জমা দিয়েছেন। মামলাটি তদন্তের জন্য অন্য কোনও সংস্থাকে দেওয়ার আবেদন জানান তারা। শুনানি শেষে আদালত আদেশ পরে দিবেন বলে জানান।

এর আগে, গত ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে আটক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ-কার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মো. কবির, সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম ওরফে রাজু ও নরসিংদীতে অস্ত্রসহ গ্রেফতার মো. ফয়সাল।

প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ ছয়জন পলাতক রয়েছে। পলাতক অন্য আসামিরা হলো- ফয়সালের সহযোগী আলমগীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ফিলিপ স্নাল ফিলিপস, মুক্তি আক্তার এবং ফয়সালের বোন জেসমিন আক্তার। তদন্ত কর্মকর্তা পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন চার্জশিটে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত