ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:২৪ বিকাল

১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে প্রায় ১৮১ কোটি টাকা।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে সুপারিশপ্রাপ্ত দরদাতা প্রতিষ্ঠান ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে এই সয়াবিন তেল ক্রয় করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। সে অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৮০ টাকা ৮৫ পয়সা।

আরও পড়ুন

এদিকে একই বৈঠকে সয়াবিন তেল ক্রয়ের পাশাপাশি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা বার সমিতি নির্বাচনে মাসুদ সভাপতি, মলয় সম্পাদক

লালমনিরহাটে ছাত্রীকে যৌন হয়রানি করায় যুবককের কারাদণ্ড

জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করেছে সরকারি দল: জামায়াত আমির

খলিলুর রহমানের মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং উন্মোচন হচ্ছে: নাহিদ

চাঁ’নবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ ২ জনের মৃত্যু মামলার আসামি গ্রেফতার

ওষুধ সংকটে বঞ্ছিত হচ্ছে কমিউনিটি ক্লিনিকের সেবা প্রত্যাশীরা