ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০২৬ ১০:২৭ এএম

ব্রাজিল তারকার হ্যাটট্রিকে বড় জয় আর্সেনালের

ব্রাজিল তারকার হ্যাটট্রিকে বড় জয় আর্সেনালের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান হলো আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। প্রথমবারের মতো আর্সেনালের জার্সিতে হ্যাটট্রিকের আনন্দে মেতেছেন তিনি। এজন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ২৪৯ ম্যাচ!

রোববার (১১ জানুয়ারি) এফএ কাপের তৃতীয় রাউন্ডে রোববার পোর্টসমাউথের বিপক্ষে এই হ্যাটট্রিক পান মার্তিনেল্লি। তাতে তার দলও পায় ৪-১ গোলের বড় জয়। এই জয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেল ১৪ বারের চ্যাম্পিয়নরা।  ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়েছিল মিকেল আর্তেতার শিষ্যরা। পরে অষ্টম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। মার্তিনেল্লি দলকে এগিয়ে নেন ২৫তম মিনিটে। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় আর্সেনাল। তবে সেটি বাইরে মারেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে।

আরও পড়ুন

আর্সেনাল ব্যবধান বাড়ায় ৫১তম মিনিটে, গোল দেন মার্তিনেল্লি। নিজের হ্যাটট্রিক তিনি পূরণ করেন ৭২তম মিনিটে। ম্যাচে আর গোল না হওয়ায় ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা। এদিন হেড থেকেই দুইটি গোল আদায় করেন মার্তিনেল্লি। আর্সেনালের হয়ে এই প্রথম এক ম্যাচে হেডে দুই গোল করলেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই ফরোয়ার্ডের গোল হলো ৯টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ