ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৬ ১০:০৮ পিএম

আগামী এক-দুই দিনের মধ্যে জানা যাবে জোটে কত আসন পাবে এনসিপি

আগামী এক-দুই দিনের মধ্যে জানা যাবে জোটে কত আসন পাবে এনসিপি, ছবি: সংগৃহীত

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে এনসিপি কতটি আসনে নির্বাচন করবে, তা কাল-পরশুর মধ্যে ঘোষণা করা হবে। জোটের অন্য শরিকের মধ্যে আসন বণ্টন এখনো চূড়ান্ত না হলেও অন্তত এনসিপির অংশটি নিয়ে শিগগিরই স্পষ্ট ধারণা দেয়া হবে বলে জানান তিনি।

রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আশা করছি, কাল-পরশুর মধ্যেই এনসিপি এ জোটে কত আসনে নির্বাচন করবে, সে বিষয়ে পরিষ্কার ঘোষণা দিতে পারব। আসন সমঝোতার আলোচনা চলমান থাকলেও জোট নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।’

আরও পড়ুন

তিনি মনে করেন, এখনো কোনো রাজনৈতিক দল বা জোট পুরোপুরি প্রতিযোগিতামূলক প্রচারণায় নামতে পারেনি। বিএনপিও বিদ্রোহী প্রার্থী-সংক্রান্ত অভ্যন্তরীণ সমস্যার কারণে পূর্ণমাত্রায় নির্বাচনী কার্যক্রমে নামতে পারেনি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ভারত-মিয়ানমার থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র: টুকু

১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

নতুন আইনে ন্যস্ত মামলার তদন্ত করবে এপিবিএন

তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’ করল ভারতের নির্বাচন কমিশন

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো বাংলাদেশে