ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৮ সকাল

জাপা ও এনডিএফ’র প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল

জাপা ও এনডিএফ’র প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল, ছবি: সংগৃহীত।

জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে।

বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ রোববার (১১ জানুয়ারি) রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন।এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে হাইকোর্ট ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, যেহেতু ১০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা বাতিল হওয়া কেউ আপিল করেছে কিনা সে তথ্য হাইকোর্টকে জানাতে হবে। একইসঙ্গে প্রার্থীতা কেউ ফিরে পেয়েছে কিনা তাও রাষ্ট্রপক্ষকে জানাতে বলে হাইকোর্ট। পরে ১১ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।

আরও পড়ুন

তার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপি’র আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত