ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৯ রাত

‘বাবার চোখে জল’ নাটকে সেলিম-শাহেদ

সেলিম-শাহেদ

অভি মঈনুদ্দীনঃ শহীদুজ্জামান সেলিম ও শাহেদ শরীফ খানকে নিয়ে গুনী নির্মাতা মাইনুল হাসান খোকন নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বাবার চোখে জল’ নামের একটি নাটক। নাটকটি রচনা করেছেন সুস্ময় সুমন। এরইমধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষে হয়েছে। নাটকটিতে আরো অভিনয় করেছেন মায়মুনা মম, আঁিখ ও প্রিন্স।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শাহেদ শরীফ খান বলেন,‘ সেলিম ভাই আমাদের দেশের নাট্যাঙ্গনের অত্যন্ত গুনী এবং জনপ্রিয় একজন অভিনেতা। অনেকেই তাকে শক্তিমান অভিনেতা হিসেবেও আখ্যা দিয়ে থাকেন। তিনি বহু নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন। বাবার চোখে জল-নাটকে তিনি কতোটা ভালো অভিনয় করেছেন তা দর্শকই ভালো বলতে পারবেন। কারণ সেলিম ভাইয়ের অভিনয় কেমন তা সবাই বেশ ভালো অবগত। সত্যি বলতে কী সেলিম ভাইতো আসলে মঞ্চের অভিনেতা, তাই যখন যে চরিত্রটিতে অভিনয় করেন একদম নিখুঁতভাবেই তা করার চেষ্টা করেন। এর আগেও সেলিম ভাইয়ের সঙ্গে বহু নাটকে অভিনয় করেছি। প্রতিনিয়তই তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আমি নাটকে তার সন্তানের চরিত্রে অভিনয় করেছি। চেষ্টা করেছি আমার চরিত্রটি ঠিকঠাক মতো ফুটিয়ে তুলতে। নির্মাতা মাইনুল হাসান খোকন ভীষন শ্রম দিয়ে, বেশ সচেতননভাবেই নাটকটি নির্মাণের চেষ্টা করেছেন। আশা করছি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’

আরও পড়ুন

আগামী ১৬ জানুয়ারি নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান শাহেদ শরীফ খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে সরকারের পতন দ্বারপ্রান্তে : পানাহি

গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক

ফখরুলকে দেখেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান

জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিত: রণধীর জয়সওয়াল

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে বিসিবি