ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৬ ০৯:৪৩ পিএম

যেখানেই ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটা চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয়া হবে না। যেখানেই ষড়যন্ত্র হবে সেখানেই প্রতিহত করা হবে। দলীয় নেতাকর্মীদের কোনো উসকানিতে পা না দেওয়ার পরামর্শ রইল।

আজ শনিবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রের জন্য, সুষ্ঠু ভোটের জন্য লড়াই করেছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। পৃথিবীর ইতিহাসে বিরল ও সবচেয়ে বড় জানাজা হয়েছে। অথচ তিনি জেলের ভেতরেও অত্যাচারিত হয়েছেন। শেখ হাসিনা যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছেন, তার কিছুই নিতে পারেননি। উনার জানাজায় লাখো মানুষের সমাগমই তা প্রমাণ করেছে।

আরও পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষ এ মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দলকে গ্রহণ করছে না। যে জোয়ার আছে তাতে বিএনপিই জয়লাভ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলির ক্লাবে যোগ দিচ্ছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা

রাজধানীতে ডিএমপির অভিযান ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত

গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ