ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৬ ১২:৪৩ এএম

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

ছবি: সংগৃহীত, ১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত এবং পাকিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। অন্যদিকে ভারতের গুজরাট প্রদেশে ১২ ঘণ্টার মধ্যে ছোট-বড় ৯টি ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ভোরে তাজিকিস্তান-শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পটি সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, শুধু পাকিস্তান নয়, এই ভূমিকম্পের প্রভাব তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানেও অনুভব করা গেছে।

এদিকে ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলাও একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর পর্যন্ত এই কম্পনগুলো অনুভূত হয়। রিখটার স্কেলে সব ভূমিকম্পই ‘মাইক্রো’ অথবা ‘মাইনর’ শ্রেণিভুক্ত ছিল। এসব ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

ভারতের আবহাওয়া বিভাগ মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৯টি কম্পন রেকর্ড করেছে। বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় এবং শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে সর্বশেষ কম্পন রেকর্ড করা হয়।

সবগুলো কম্পনের উৎপত্তিস্থল ছিল উপলেতা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার দূরে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব চূড়ান্তের আলোচনা করবে বাংলাদেশ-আইএমএফ: অর্থমন্ত্রী

১

গুলশানের ‘জার্মান ক্লাবে’ অভিযান, ২৪৪ লিটার মদ-বিয়ার জব্দ

২

‘জেলার ২’-এ রজনীকান্তের দাপট, বক্স অফিসে ঝড়

৩

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

৫

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার

৬