ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:২৬ রাত

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। বিএনপির এক সিনিয়র নেতা জানান, এটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত ছিল না। তবে বৈঠকটি গুরুত্বপূর্ণ। কারণ, এই বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত হতে পারে।

এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দু–এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০১৮ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলের চেয়ারপারসনের পদটি শূন্য হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে সরকারের পতন দ্বারপ্রান্তে : পানাহি

গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক

ফখরুলকে দেখেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান

জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিত: রণধীর জয়সওয়াল

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে বিসিবি