ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:০৫ রাত

বগুড়া শহরে যুবকের আত্মহত্যা

বগুড়া শহরে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোটার: বগুড়া শহরের নারুলি ধাওয়াপাড়ায় নিরব নামে ২৪ বছর বয়সী এক যুবক আত্মহত্যা করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নারুলি পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে  নারুলি ধাওয়াপাড়ায় নিজ বাড়িতে ঘরের চালার তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয় নিরব। এরপর বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজন তাকে উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ময়না তদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করলো তাৎক্ষণিকভাবে সে বিষয়ে জানা যায়নি। মৃত নিরব নারুলি ধাওয়াপাড়ার পাপ্পু রহমানের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে সরকারের পতন দ্বারপ্রান্তে : পানাহি

গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক

ফখরুলকে দেখেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান

জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিত: রণধীর জয়সওয়াল

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে বিসিবি