ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০২:১৫ দুপুর

বগুড়ায় নয়া মাদক এসকাফসহ কারবারি গ্রেফতার

বগুড়ায় নয়া মাদক এসকাফসহ কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর অভিযানে বগুড়ার শেরপুর উপজেলার রাণীরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল এসকাফ নামে নতুন মাদকসহ এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায়, সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি দল রাণীরহাট বাজারে অভিযান চালিয়ে ওই পরিমাণ এসকাফ সিরাপসহ মোঃ মাসুদ রানা (৩২) নামে এক কারবারিকে গ্রেফতার করে।

আরও পড়ুন

ধৃত কারবারি রানা সিরাজগঞ্জের পাইকপাড়ার মৃত নুরাল শেখের ছেলে। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ১টি স্মার্ট মোবাইল ফোন, ১টি সিম এবং ৫ হাজার টাকা জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের সফরে ইসরায়েলে নরেন্দ্র মোদি

ভালো খেজুর চিনবেন কীভাবে?

সুযোগ থাকলে রিয়ালের যে খেলোয়াড়কে বার্সায় আনতেন পেদ্রি

বিশ্বকাপে না খেলেও সুখবর পেলেন জাকের-সাইফ

যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদায় নিলেন ড. আহসান এইচ মনসুর

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতার ব্যবসায়ীদের