ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৬ ১০:৫০ পিএম

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামকরণ

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামকরণ, ছবি: সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদিত হয়। বর্তমানে এই কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন, যাদের সক্রিয় প্রচেষ্টায় সড়কের এই নামকরণ সম্ভব হয়েছে। প্রবাসীদের মতে, এটি কেবল একটি সড়কের নতুন পরিচয় নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের এক আন্তর্জাতিক দলিল।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে সড়ক নামকরণ এবারই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কটি যুক্ত হওয়ায় মার্কিন মুলুকে বাংলাদেশের এক অবিচ্ছেদ্য রাজনৈতিক অধ্যায় স্থায়ী রূপ পেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে নতুন করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

১

পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত

২

ঢাকার এসপির বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

৩

রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার

৪

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে: আবিদুল

৫

মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশে অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার

৬