ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৫০ রাত

কমলো সোনার দাম

কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে দুই লাখ ২৬ হাজার ৮০৬ টাকায় দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম ৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি সূত্রে জানা যায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪৪৭ ডলার নেমেছে।

আরও পড়ুন

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা দাম এক লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা।

স্বর্ণের দাম ভালো অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯২৫ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৩৯ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির শ্রমিক সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

বগুড়ায় টিসিবি’র ট্রাক সেল কার্যক্রম শুরু মিলছে তেল-চিনি-ডাল-ছোলা ও খেজুর

মিজানুর রহমান মিনু মন্ত্রী হওয়ায় রাজশাহীবাসীর আনন্দ, মিষ্টি বিতরণ

রমজানে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবিতে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল

আসাদুল হাবিব দুলু মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে মিষ্টি বিতরণ

বগুড়ার শেরপুরে বিজয় মিছিলের বদলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি