ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:৩০ দুপুর

পারিশ্রমিকে নতুন রেকর্ড তামান্নার!

পারিশ্রমিকে নতুন রেকর্ড তামান্নার!, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার বেদনা সামলালেও ক্যারিয়ারে তার কোনো ছাপ পড়তে দেননি তিনি, বরং ‘আজ কি রাত’, ‘কাভাল্লা’ কিংবা ‘তুফান’-এর মতো জনপ্রিয় গানে পারফরম্যান্স দিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ সালেও তামান্নার হাতে রয়েছে একাধিক বড় প্রকল্প। তবে নতুন বছরে কাজের তালিকার চেয়েও বেশি আলোচনায় এসেছে তার পারিশ্রমিক। এখন আর দিন বা সিনেমাভিত্তিক চুক্তিতে নয়, বরং ‘মিনিট’ হিসাবেই পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটের একটি নৃত্য পরিবেশনের জন্য তামান্না দাবি করেন ৬ কোটি টাকা। অর্থাৎ মঞ্চে প্রতি মিনিট উপস্থিত থাকার বিনিময়ে তিনি পেয়েছেন ১ কোটি টাকা-যা শুনে রীতিমতো চমকে উঠছেন অনেকে।

ওই অনুষ্ঠানে বহু নামিদামি তারকা উপস্থিত থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তামান্নাই। টিকিটের মূল্য তুলনামূলক বেশি হওয়া সত্ত্বেও তার জনপ্রিয়তার কারণে একটি টিকিটও অবিক্রিত থাকেনি। মঞ্চে তার উপস্থিতি দর্শকদের উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দেয়। বর্তমান বলিউডে মঞ্চে পারফর্ম করে কোনো অভিনেত্রী এত বিপুল পারিশ্রমিক পান কিনা-তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। অনেকে মনে করছেন, ক্যারিয়ারের এই মুহূর্তে তামান্না রয়েছেন একেবারে শীর্ষে। 

আরও পড়ুন

একের পর এক সফল আইটেম সং ও ওয়েব সিরিজে তার উপস্থিতিই তাকে এমন আকাশচুম্বী পারিশ্রমিক দাবি করার আত্মবিশ্বাস জুগিয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমান সম্পর্কে জানা গেল ‘চাঞ্চল্যকর’ তথ্য

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে : মির্জা ফখরুল