ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:২১ সকাল

নীরবতা ভাঙলেন সোনাক্ষী

নীরবতা ভাঙলেন সোনাক্ষী, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে ক্রমাগত ট্রলিং ও নেতিবাচকতার বিরুদ্ধে মুখ খুলছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে, একা দাঁড়িয়ে তার বিরুদ্ধে লড়াই করা অসম্ভব। তবে পরিবারকে লক্ষ্য করে আক্রমণ এলে তিনি কখনোই চুপ থাকবেন না, তা-ও জানিয়ে দিয়েছেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী। বলিউডের অভিনেত্রীদের মধ্যে সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের শিকার হওয়া নতুন কিছু নয়। চেহারা, পোশাক থেকে শুরু করে ব্যক্তিগত জীবন– কোনো কিছুই বাদ যায় না সমালোচনার ধারালো তীর থেকে। কিন্তু তারকা হলেও, তাদেরও তো ধৈর্য এবং সহনশীলতার একটি সীমা থাকে। ঠিক সেই কথাই এবার অকপটে স্বীকার করে নিলেন সোনাক্ষী সিনহা।

সমাজিক মাধ্যম খুললেই যে অঢেল নেতিবাচকতা চোখে পড়ে, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, সবসময়ই নেতিবাচকতার বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি। কিন্তু দুর্ভাগ্যবশত এখন নেতিবাচকতার পরিমাণ এতই বেশি যে, একজন মানুষ হয়ে এর বিরুদ্ধে লড়াই করা যায় না। এটা সত্যিই সীমা ছাড়িয়ে যাচ্ছে।’ তার কথায়, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, প্রতিনিয়ত লড়াইয়ের পথ বেছে না নিয়ে এড়িয়ে যাওয়াই শ্রেয়। সোশ্যাল মিডিয়া খুললেই সমস্ত নেতিবাচকতা আপনার সামনে হাজির হয়। কত আর লড়বেন?’ তার এই প্রশ্ন আজকের ডিজিটাল দুনিয়ার আড়ালে থাকা সত্যিকে তুলে ধরে।
তবে এড়িয়ে যাওয়ারও একটি শর্ত আছে। সোনাক্ষী স্পষ্ট করে দিয়েছেন যে, কখন তিনি মুখ খুলতে বাধ্য হন। তিনি বলেন, ‘যদি কোনো মন্তব্য একেবারেই অসহনীয় হয়ে ওঠে, কিংবা কেউ যদি আমার পরিবারকে লক্ষ্য করে কিছু বলে, যা আমি কোনোভাবেই সহ্য করব না, তখন আমি অবশ্যই প্রতিবাদ করি। আমার বিশ্বাস, প্রয়োজন হলে প্রত্যেকেরই নিজের জন্য রুখে দাঁড়ানো উচিত।’
প্রসঙ্গত, সোনাক্ষীর ট্রলিংয়ের অভিজ্ঞতা নতুন নয়। বহু বছর আগে, ‘দাবাং’ ছবির আগে প্রায় ৩০ কেজি ওজন কমানোর পরেও তাকে শারীরিক গঠন নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি