ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৩:১১ পিএম

চিলির নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থী কাস্ত

চিলির নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থী কাস্ত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ চিলির গণতান্ত্রিক ইতিহাসের ৩৫ বছরে সবচেয়ে কট্টর ডানপন্থী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন হোসে আন্তোনিও কাস্ত। বিপুল ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, অতি ডানপন্থী কাস্ত ৫৮ শতাংশ ভোট পেয়ে বামপন্থী জোটের প্রার্থী জেনেট জারাকে পরাজিত করেন।

নির্বাচনী প্রচারণায় কাস্ত দেশ থেকে তিন লাখেরও বেশি অভিবাসী বহিষ্কারের অঙ্গীকার করেন। পাশাপাশি চিলির উত্তরাঞ্চলীয় সীমান্ত বন্ধ করা, রেকর্ড মাত্রার অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া এবং স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের কাছে ব্যাপক প্রচার চালান।

স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হাজারো সমর্থকের সামনে দেওয়া ভাষণে কাস্ত বলেন, ‘চিলির জনগণ পরিবর্তন চেয়েছে।’ তিনি আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দিয়ে জানান, সমালোচকদের কথা মাথায় রেখেই দেশ পরিচালনা করা হবে।

১৯৯০ সালে সামরিক শাসনের অবসানের পর এটিই ডানপন্থীদের দিকে চিলির সবচেয়ে বড় রাজনৈতিক মোড়। কাস্ত প্রকাশ্যেই দেশটির সাবেক ডানপন্থী স্বৈরশাসক অগাস্টো পিনোশের প্রশংসা করে আসছেন। একসময় আমেরিকা মহাদেশের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে পরিচিত চিলি কোভিড-১৯ মহামারির ধাক্কায় বড় ধরনের সংকটে পড়ে। সহিংস আন্দোলন-বিক্ষোভ এবং বিদেশি সংঘবদ্ধ অপরাধ চক্রের তৎপরতায় দেশটির সামাজিক স্থিতিশীলতাও নড়বড়ে হয়ে যায়। নির্বাচনী জয়ের খবরে রাজধানী সান্তিয়াগোতে কাস্তের সমর্থকেরা গাড়ির হর্ন বাজিয়ে, পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন। অনেকেই পিনোশের পক্ষে অবস্থান নেওয়া কাস্তের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান।

আরও পড়ুন

আর্জেন্টিনা, বলিভিয়া, হন্ডুরাস, এল সালভাদর ও ইকুয়েডরের পর লাতিন আমেরিকায় এটি ডানপন্থীদের সাম্প্রতিক আরেকটি বড় জয়। সূত্র : বিবিস

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১

নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত

২

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

৩

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আটক

৪

সমর্থকদের নিয়ে থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

৫

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

৬