ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর

আজ ট্রাইব্যুনালে চানখারপুলে ৬ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন 

আজ ট্রাইব্যুনালে চানখারপুলে ৬ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন, ছবি: সংগৃহীত।

জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ। সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন।

এই মামলায় ২৩ কর্মদিবসে মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে রয়েছে শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তারাও। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদও সাক্ষ্য দেন। এ মামলার আসামি সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেনের পক্ষে আরশাদসহ তিনজন সাফাই সাক্ষী দেন। মামলায় ৮ আসামির মধ্যে গ্রেফতার আছেন ৪ জন। ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া নিহত হন। চলতি বছরের ১৪ জুলাই ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আরও পড়ুন

এদিকে, কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ ও জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধের আহ্বান পরিবেশ উপদেষ্টার

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি : ড. নজরুল ইসলাম

সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের কাহারোলে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশার ট্যাবলেট ও সিরাপ জব্দ