ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৩১ রাত

হাদির ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

ছবি: সংগৃহীত, হাদির ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। 

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের লঞ্চঘাট এলাকার গোলচত্বর থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় মিছিলটি।

এ সময় গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক বাধন শেখ, রুবেল মোল্লা, শেখ আতাউর রহমান, সৌরভ ইসলাম, যুব শক্তির জেলা কমিটির আহ্বায়ক দীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাধন শিকদার এবং ছাত্র শক্তির মুখ্য সংগঠক লিমন মোল্লা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিক্ষোভ মিছিল থেকে ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ

পরীক্ষায় প্রশ্নফাঁস একটি জাতীয় সংকট

গ্যাস সিন্ডিকেটে বন্ধ রান্নাঘর

চুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যা

বিএনপি কর্মীরা কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি : তারেক রহমান

ইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি : এইচআরএএনএ