ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫, ০১:১৭ দুপুর

বগুড়ার ধুনটে আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

বগুড়ার ধুনটে আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।  উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাঁশপাতা গ্রামের রাজু আহম্মেদ বাদি হয়ে বুধবার (১০ ডিসেম্বর) রাতে থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে।  এ ঘটনায় ছাত্রদল নেতা বাঁশপাতা গ্রামের নুরুজ্জামানের ছেলে রাজু আহম্মেদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনিসহ ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

মাদুরোর মুক্তি চেয়ে জাতিসংঘে আবেদন করলো ভেনেজুয়েলা