আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের জন্য নতুন এক ভিসা কর্মসূচি চালু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামের এই বিশেষ ভিসার ঘোষণা প্রথমে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেন ট্রাম্প। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ট্রুথ সোশ্যালে প্রকাশিত সেই পোস্টে ট্রাম্প লিখেছেন, যোগ্য ও যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর! ট্রাম্প গোল্ড ভিসা এখন চালু। মার্কিন নাগরিকত্ব অর্জনের সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।

আন্তর্জাতিক ডেস্ক




_medium_1794912832.jpg)
_medium_1794909597.jpg)

