ভিডিও শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ রাত

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা। ছবি : দৈনিক করতোয়া

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আবাদি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ টাকার জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা আড়াই টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা খন্দকার পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে কৃষিজমির উপরের উর্বর মাটি (টপসয়েল) কাটার দায়ে স্থানীয় খন্দকার ভুট্টকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

আরও পড়ুন

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, অবৈধভাবে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন চাপে ‘বিপুল সংখ্যক’ বন্দি মুক্তি শুরু করলো ভেনেজুয়েলা

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট নই : মির্জা ফখরুল

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

নিউজিল্যান্ডের এক সৈকতে আটকে পড়ে ৬ তিমির মৃত্যু

নির্বাচনি পোলিং এজেন্ট সংক্রান্ত পরিপত্র জারি

কুমিল্লায় মহাসড়কে বাস উল্টে নিহত ২