ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল

আইসিসি র‌্যাঙ্কিংয়ে দুইয়ে কোহলি

বিরাট কোহলি ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দুর্দান্ত ফর্মের কারণে বিরাট কোহলি ওয়ানডে ব্যাটারদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছেন। এ নিয়ে কোহলিকে নিয়ে আগে উঠেছিল প্রশ্ন 'ক্যারিয়ার কি শেষের পথে?' কিন্তু পরের সিরিজ শেষে এই প্রশ্ন এখন 'তিনি কি শীর্ষে উঠবেন?' এতে রূপ নিয়েছে।

৩৭ বছর বয়সি কোহলি ইতিমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় জানিয়েছেন। ওয়ানডে ক্যারিয়ারও শেষের পথে কি না, এ নিয়ে প্রথম দুই অস্ট্রেলিয়া ম্যাচে বিতর্ক সৃষ্টি হয়েছিল। ওয়ানডেতে এর আগে কখনও টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হননি তিনি। তবে পরের ম্যাচে ফিরে আসেন রানের খাতা খুলে। অস্ট্রেলিয়ায় অপরাজিত ৭৪-এর পর রাঁচিতে ১৩৫ এবং রাইপুরে ১০২ রানের সেঞ্চুরি করেছেন কোহলি। বিসাখাপট্টমেও ৬৫ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জেতান।

কোহলির এই ফর্ম তাকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দিয়েছে। এক নম্বরে থাকা রোহিত শর্মার সঙ্গে তার রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৯। ফলে শীর্ষ স্থান দখলের সম্ভাবনা এখন অনেক কাছাকাছি। এছাড়া লোকেশ রাহুলও দুই ধাপ এগিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে উঠে এসেছেন।

আরও পড়ুন

বোলারদের মধ্যে কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ৩ নম্বরে অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামকরণ

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নামে ওয়েবসাইট উদ্বোধন

মানবেতার সেবায় এগিয়ে এলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২-এর নেতৃবৃন্দ

বগুড়ার সবজির বাজারেও শীত-ঘনকুয়াশার প্রভাব

আসন্ন নির্বাচনে এআই কেমন প্রভাব ফেলতে পারে?

মীরসরাইয়ে পাইপলাইনের ওপর ঘর তুলে বিপিসির তেল চুরি, আটক ১