ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৯ বিকাল

দক্ষিণ আফ্রিকাকে লজ্জায় ডুবিয়ে ভারতের বড় জয়

ছবি: সংগৃহীত, দক্ষিণ আফ্রিকাকে লজ্জায় ডুবিয়ে ভারতের বড় জয়

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও দাপট দেখাল ভারত। প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে আটকে ১০১ রানের বড় জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। পাঁচ ম্যাচ সিরিজে স্বাগতিকরা এগিয়ে ১–০ ব্যবধানে।

আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান তোলে ভারত। চোট কাটিয়ে ফেরা হার্দিক পান্ডিয়া ২৮ বলে অপরাজিত ৫৯ রানে দলের বড় সংগ্রহে ভূমিকা রাখেন। গিল (৪) ও সূর্য (১২) ব্যর্থ হলেও শেষ দিকে হার্দিক–জাডেজার জুটি দলের রান বাড়ায়।

আরও পড়ুন

জবাবে ভারতীয় বোলিং তোপে শুরুতেই ধস নামে প্রোটিয়াদের। দ্বিতীয় বলেই ডি কক ফেরেন, এরপর স্টাবস ও মার্করাম দ্রুত আউট হলে আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২৯ রানের মধ্যে শেষ ৭ উইকেট পড়লে পুরো দল থামে ১২.৩ ওভারে মাত্র ৭৪ রানে। ব্রেভিস সর্বোচ্চ ২২ রান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

বিশ্বকাপে অংশ নিবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা