ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল

দেশে নির্বাচনের পরিবেশ নেই : ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

দেশে নির্বাচনের পরিবেশ নেই : ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশে লেবেল প্লেইং ফিল্ড নেই মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, এই প্রশাসন আইনশৃংখলা বাহীনি নিয়ে একটা ভালো নির্বাচন হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিএপি এবং প্রশাসনকে নির্বাচনের পরিবেশ তৈরী করার জন্য যার যেখানে যতটুকু দায়িত্ব আছে দয়া করে সেই দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটের পরিবেশ এনসিওর করা। এখনো অনেক নতুন ভোটার হতে পারিনি। তাদের জন্য যাতে সময় বৃদ্ধি করা যায় তারও দাবি জানান তিনি।

বরিশালের মীরগঞ্জ সেতু নির্মাণের জন্য যে চিনা কোম্পানি টেন্ডার পেয়েছে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে যোগাযোগের যে ভাষা ছিল তাতে চীনা কোম্পানি মোটেই সন্তুষ্ট হয়নি।

আরও পড়ুন

তিনি বলেন, এ সব বিষয নিয়ে তিনি কথা বলেছেন। তবে কোন দল বা ব্যক্তিকে নিয়ে কথা বলেননি। সেতু উদ্বোধনের শেষে তাকে ঘুষি মারার চেষ্টা করা হয়েছে। হেনস্তা করা হয়েছে।

গত দুই মাস যাবৎ তার ক্যাম্পেইনে নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। থানায় গেলেও মামলা নিচ্ছেনা। এবিষয়ে প্রশাসন কোন সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপির একাংশের কারনে হাজার হাজার ভোট কমছে। বাবুগঞ্জের ঘটনায় একদিনে সারা দেশে ১০ লক্ষ ভোট কমেছে বলে দাবি ফুয়াদের। এদের নিয়ন্ত্রণ না করতে পারলে আগামী নির্বাচনে বিএনপি চ্যালেঞ্জের মুখমুখি হবে বলেও জানান তিনি।

বাবুগঞ্জের এ ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান ফুয়াদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোপা দেল রে'র সেমিফাইনালে বার্সা

শবে বরাতের রাতে ১০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ছয় বছর পর প্রথম কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে আর্সেনাল

‘গুন্ডা নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কীভাবে দেখে?’

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

যে দেশে মায়ের নিরাপত্তা নেই সেই দেশ আমার হতে পারে না : জামায়াত আমির