ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪২ বিকাল

১১৪ জুলাই শহীদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন আজ

ছবি: সংগৃহীত, ১১৪ জুলাই শহীদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন আজ

জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতনামা ১১৪ শহীদের পরিচয় শনাক্তে তাদের লাশ উত্তোলন করা হবে রোববার (৭ ডিসেম্বর)। রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে লাশ তোলার পর সংগ্রহ করা হবে ডিএনএ নমুনা।

শনিবার (৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, রোববার সকাল থেকেই কবরস্থানে কাজ শুরু করবে সিআইডি। লাশ উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে যথাযথ প্রক্রিয়ায় পুনরায় দাফন করা হবে।

লাশ উত্তোলনের আগে রায়েরবাজার স্মৃতিসৌধ-সংলগ্ন এলাকায় ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ। সেখানে ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডারসহ ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও ফরেনসিক কনসালট্যান্টরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

জানা গেছে, শহীদদের দাফনস্থলটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে মার্বেল পাথর ও টাইলস দিয়ে বিশেষভাবে ঘিরে দেওয়া হয়েছে। উত্তোলন কার্যক্রম নির্বিঘ্ন করতে কবরস্থান এলাকায় তাবু স্থাপন করা হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পর লাশ উত্তোলনের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম আদালতে আবেদন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল বলছে খামেনি মারা গেছেন, ইরান বলছে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

দুবাইয়ের বিমানবন্দরে ইরানের হামলা

খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

মধ্যপ্রাচ্যগামী বাতিল ফ্লাইটের যাত্রীদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করছে সরকার

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসি'র