ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫ ০৯:১৮ এএম

বিশ্বকাপের কোয়ার্টারেই মুখোমুখী হতে পারে মেসি-রোনালদো

বিশ্বকাপের কোয়ার্টারেই মুখোমুখী হতে পারে মেসি-রোনালদো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে মেসি-রোনালদোর শেষ বিশ্বকাপ। গ্রুপ পর্ব পেরোতো পারলেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে এই দুই মহাতারকার।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র। সেখানে আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। তাদের সঙ্গে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বলতে গেলে গ্রুপ পর্ব উতরাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে। তাদের গ্রুপে আছে উজবেকিস্তান ও কলম্বিয়া। উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনাই বেশি পর্তুগিজদের। তবে রোনালদোদের চ্যালেঞ্জ জানাতে পারে কলম্বিয়া। হিসাব অনুযায়ী, গ্রুপ পর্ব উতরাতে পারলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখা হবে আর্জেন্টিনা ও পর্তুগালের। আর তাই যদি হয়, তাহলে তৈরি হবে নতুন এক ইতিহাস। 

আরও পড়ুন

বিশ্বকাপের ইতিহাসে কখনো মুখোমুখি হননি মেসি এবং রোনালদো। তবে এবার নিজেদের শেষ বিশ্বকাপে মেসি-রোনালদোর মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন শুধু দেখার অপেক্ষা, নিজেদের শেষ বিশ্বকাপে নতুন ইতিহাস রচনা করতে পারেন কি না মেসি-রোনালদো।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ

গাজীপুরে বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত

এক কোটি কর্মসংস্থানের নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর

প্রেমিকা বদলে মামলা খেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা