ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৭ সকাল

রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা

রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা, ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অগামীকাল রোববার থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা। আজ শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদের চলমান কর্মসূচি পালিত হয়। আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো। এতে আরও বলা হয়, রোববার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) চলবে। উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কমসূচি দেয়া হবে।

এর আগে গত ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করেন সহকারী শিক্ষকরা। সেদিন তাদের পক্ষ থেকে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল-সংক্রান্ত প্রতিশ্রুতি দেয়া হলেও ২২ দিন অতিবাহিত হওয়ার পরও তিন দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যের কড়া জবাব দেওয়া হবে : লারিজানি

৫৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

নারী শিক্ষার জন্য খালেদা জিয়ার যুগান্তকারী উদ্যোগ আন্তর্জাতিকভাবেও প্রশংসিত : রাষ্ট্রপতি

বড় যুদ্ধেও ইরানে সরকার পতন ‘কঠিন’: মার্কিন সমন্বিত গোয়েন্দা প্রতিবেদন

খালেদা জিয়ার ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা, সমন জারি