টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নের প্রাথমিক তালিকায় দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম প্রকাশের পরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গতকাল রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকেরা টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে শহরে মশাল মিছিল করেছেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে মাঠে থাকা স্থানীয় নেতাদের বঞ্চিত করে হঠাৎ করে বহিরাগত একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যা স্থানীয় নেতাকর্মীরা মেনে নেবে না।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, বিএনপি নেতা মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী।
সমাবেশে তারা দ্রুত সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান এবং স্থানীয় নেতৃত্বকে মূল্যায়ন করার আহ্বান জানান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1773247278.jpg)
_medium_1773247038.jpg)
_medium_1773245418.jpg)
_medium_1773244827.jpg)
_medium_1773244489.jpg)

_medium_1773241373.jpg)
