ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৮ সকাল

পঞ্চগড়ে ট্রাক চাপায় প্রাণ গেল সরকারি কর্মচারীর

পঞ্চগড়ে ট্রাক চাপায় প্রাণ গেল সরকারি কর্মচারীর, ছবি: দৈনিক করতোয়া

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের করতোয়া সেতুতে অফিস যাওয়ার পথে ট্রাকচাপায় সরকারি অফিসের কর্মচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি-আনারুল ইসলাম (৪৭)। তার বাড়ি পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের বাহারউদ্দিনের ছেলে। আনারুল পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রসেস সার্ভার পদে কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পঞ্চগড় করতোয়া সেতুতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করে এবং চালকের সহকারী মজিবর শেখকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানান, সকালে আনারুল বাসা থেকে মোটরসাইকেল নিয়ে আটোয়ারীর উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে করতোয়া সেতুতে আসলে ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা ট্রাকের পিছনের চাকার সামনে পড়ে গেলে চাকা আনারুলের মাথার ওপর চাপা দেয়। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই নিহত হন আনারুল। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা আনারুলের লাশ উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যান। 

আরও পড়ুন

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক কাইয়ুম আলী জানান, এই ঘটনায় ঘাতক ট্রাক জব্দ এবং ট্রাকের হেলপার মজিবর শেখকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বার্সায় ফেরা ঠেকিয়েছিলেন লাপোর্তা : জাভি

মিরপুরে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবাহিনীর ২ সদস্যের মৃত্যু

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি : আইআরজিসি

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে: চিফ প্রসিকিউটর

ব্রাজিলের প্রাথমিকে নাম থাকলেও চূড়ান্ত দলে অনিশ্চিত নেইমার! 

সমন্বিত উন্নয়নের লক্ষ্যে পাহাড়ি বাঙ্গালীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ : পার্বত্যমন্ত্রী