ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ সকাল

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার,ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। দেশটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ তথ্য জানানো হয়েছে। 

গত ২৯ নভেম্বর অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতার জন্য  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লেখেন দেশটির কাছে। সে সময় নিজেদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিল কাতার। আজ আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে দেশটি। এর আগে, খালেদা জিয়াকে দেখ হাসপাতালে পৌঁছেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রিচার্ড বিল বর্তমানে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেছেন। তিনি আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানাতে দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি