ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৩ দুপুর

সিআইডি প্রধানের সঙ্গে ব্রিটিশ ‎প্রতিনিধি দলের সাক্ষাৎ

সিআইডি প্রধানের সঙ্গে ব্রিটিশ ‎প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়েছে। এ সাক্ষাতে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় তথ্য-বিনিময়, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানো, সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় হয়। 

বুধবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, ‎মঙ্গলবার (২ ডিসেম্বর) সিআইডি সদর দফতরে এ সাক্ষাৎ হয়। 

সভায় ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন জাস্টিস অ্যান্ড হোম এটাস টু বাংলাদেশ হিসেবে সদ্য যোগদানকৃত রায়আন ডানকোনসন, আব্দুল ওয়াহিদ ও সাদিয়া আনজুম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম মোকাবেলায় অপরাধীদের শনাক্তকরণ ও গ্রেফতারে সমন্বিত পদক্ষেপ গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ‎বিশেষভাবে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় তথ্য-বিনিময়, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানো, সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় হয়। 
‎‎
‎পাশাপাশি এ বৈঠকে সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাগজে-কলমে দাম বাড়লেও বগুড়ার বাজারে পানির দরে বিক্রি কোরবানির পশুর চামড়া

গরুর মাংস খাওয়ার পর এড়িয়ে চলবেন যেসব খাবার

বগুড়ার ধুনটে ঈদে মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

ঈদের ছুটিতে সারিয়াকান্দির পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচেপড়া ভিড়

পিরোজপুরে হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন

পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত