ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৮ সকাল

এভারকেয়ারের পাশে অবতরণ করবে হেলিকপ্টার

এভারকেয়ারের পাশে অবতরণ করবে হেলিকপ্টার, ছবি: সংগৃহীত।

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী বৃহস্পতিবার ১২টা বিকাল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়-এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি