ভিডিও বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ দুপুর

বেগম জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে: রিজভী 

বেগম জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে: রিজভী, ছবি: সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।

কখনো কখনো অন্যায় আবদার তুলে দাবি করা হয়েছে, দেশের স্বার্থে বেগম জিয়া মেনে নিয়েছেন জানিয়ে তিনি বলেন, কোনো মানুষ যেন হত্যা না হয় সেজন্য ৯৬’র ফেব্রুয়ারিতে সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। যারা হত্যাযজ্ঞ করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল তারাই ক্ষমতায় এসে সেটা বাতিল করেছে উল্লেখ করে রিজভী বলেন, জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে বাস-ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারে দাবি তুলেছিলেন তিনি। বেগম জিয়ার অসুস্থতা ওই হাসিনার কারণেই।

আরও পড়ুন

এসময় জনগণের কষ্ট হয় এমন কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে কাজ করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার জেরে খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

দিনাজপুরে জুলাইযোদ্ধা রাহুল হত্যা মামলায় ১৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত যেকোনও দেশে হামলার হুঁমকি ট্রাম্পের

দিনভর সায়েন্স ল্যাব ছিল ৭ কলেজের শিক্ষার্থীদের দখলে

ভাঙ্গুড়ায় ট্রেনে কেটে ৩টি ছাগলের মৃত্যু

আমরা কি কর্মী সাপ্লাই দেয়ার জন্য ঢাকায় পড়তে আসি : সাত কলেজ শিক্ষার্থী