ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২ রাত

দেশের বাজারে কমলো সোনার দাম

ছবি: সংগৃহীত, দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে পরপর দুইবার দাম বাড়ার পর অবশেষে সোনা কেনায় কিছুটা স্বস্তি ফিরল। সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১,০৫০ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) জারি করা বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় স্থানীয় বাজারে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দাম কমেছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে।

বাজুস জানায়, ৩ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,১৯৮ ডলার, যা আগের দিনের ৪,২২২ ডলার থেকে কম। এ কারণে দেশীয় বাজারেও স্বর্ণমূল্য হ্রাস করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সোনার ভরি প্রতি মূল্য

পরপর দুই দফা বৃদ্ধির পর এ দামে কিছুটা স্বস্তি পেলেন ক্রেতারা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকলে সামনে দাম আরও কমার সম্ভাবনা থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস আজ

বিজয়ের বর্ণিল সাজে রাজধানী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ২

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ