ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫ ০৮:৩৬ পিএম

কবুতরের বাচ্চা বিড়াল খেয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

কবুতরের বাচ্চা বিড়াল খেয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘর্ষে আহত নাসির উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনারগাঁ শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে নাসির উদ্দীন মৃত্যুবরণ করেন।

ভিটিকান্দী গ্রামের মৃত নাসির উদ্দীনের ছোট ভাই আক্তার হোসেন অভিযোগ করেছেন, প্রতিবেশী মৃত সুলতান মিয়ার ছেলে আসাদুল্লাহ (৫০), তার ছোট ছেলে আবির (২৫), বড় ছেলে অভি (২৮), তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮) ও রকমত উল্লাহর ছেলে রাসেলসহ (৩৮) আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে গত ৩০ নভেম্বর সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

আক্তার হোসেন বলেন, গত রবিবার আমার কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি তার কাছে নালিশ করতে যাই। তখন তারা আমার ও আমার পরিবারের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হওয়ায় আমরা আমার ভাইকে প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করি। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আরও পড়ুন

বিবাদী আসাদুল্লাহর বাড়িতে সরেজমিনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া গেছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালক নিহত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই : সিজেপি

বিকল বাসে চার গাড়ির সংঘর্ষে ২ মোটরসাইকেলের আরোহী নিহত 

বেলজিয়ামের দায়িত্বে মার্ক ফন বোমেল

নওগাঁয় ছাত্রাবাস থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ইউক্রেনের অস্ত্র প্রদর্শনীতে রুশ হামলায় নিহত ১০