ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫ ০৮:৩২ পিএম

ক্যারিয়ারের শুরুতেই কঠিন সময় পার করছেন ভাগ্যশ্রী

ক্যারিয়ারের শুরুতেই কঠিন সময় পার করছেন ভাগ্যশ্রী

বিনোদন ডেস্কঃ ভাগ্যশ্রী বোরসের শুরুটা যত জাঁকজমকপূর্ণ ছিল, তার পথচলা ততটাই কঠিন হয়ে উঠেছে। বড় তারকা, আলোচিত প্রকল্প—সবকিছুই ছিল হাতে। কিন্তু ফলাফল যেন তার পাশে দাঁড়ায়নি। একের পর এক ছবি দর্শক বা সমালোচকের মন ছুঁতে পারেনি।

 
তার প্রথম দিকের ছবিগুলোই বোঝাচ্ছে সেই লড়াই কতটা কঠিন ছিল। একটি ছবিকে বলা হয়েছে দ্বিগুণ ব্যর্থতা, আরেকটি মাঝারি মানের। আর দুটো ছবি সরাসরিই ভরাডুবির পথে। আলোচনার কেন্দ্রে আসার মতো কোনো কাজ এখনো তার হাতে নেই।
 
এর মাঝেই নতুনভাবে আশার আলো দেখছেন ভাগ্যশ্রী। তার আসন্ন ছবি লেনিন যেন তাকে আবার শুরু করার সুযোগ দিচ্ছে। ছবিতে তার সঙ্গে আছেন অখিল আাক্কিনেনি। যদি এই কাজটি দর্শকের মনে জায়গা করে নেয়, তবে ভাগ্যশ্রীর ক্যারিয়ারের পথ বদলে যেতে পারে।
 
এখন তার দিকে তাকিয়ে রয়েছে পুরো শিল্পমহল। এই ছবিই কি বদলে দেবে ভাগ্যশ্রীর ভাগ্য—এ প্রশ্নই ঘুরছে আলোচনায়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টাইফুনে লন্ডভন্ড জাপান, ১৯ লাখের বেশি মানুষকে সরানোর নির্দেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জাপানে আটকে আছেন শমিত সোম, অবশেষে ভিসা পেলেন সোহেল রানা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ফুটো তেলের লরি, মহাসড়কে ছড়াল তেল