ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৯:৪৫ রাত

‘দেনা পাওনা’ ও ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে আলোচনায় শিল্পী সরকার অপু

শিল্পী সরকার অপু

অভি মঈনুদ্দীন ঃ শিল্পী সরকার অপু এই দেশের নাট্যাঙ্গনের একজন নন্দিত গুনী অভিনেত্রী। একটা সময় তিনি নাটকের নায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। একজন অভিনেত্রী হিসেবে তিনি তার অভিনয় জীবনের শুরু থেকে আজ অবধি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করে চলেছেন।

শিল্পী সরকার অপুর আরো দুটি বিশেষ পরিচয়ও আছে। তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক ও জনপ্রিয় অভিনেতা নরেশ ভূঁইয়ার স্ত্রী এবং এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের মা। কিছু কিছু নাটকে শিল্পী সরকার অপু ও নরেশ ভূঁইয়াকে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয়ে দেখা গেছে। আবার কিছু কিছু নাটকেও শিল্পী সরকার অপু ও ইয়াশ রোহানকে মা ও ছেলের ভূমিকায় দেখা গেছে। তবে এই সময়ে যে দুটি নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন শিল্পী সরকার অপু সে দুটি নাটক হচ্ছে কে এম সোহাগ রানা পরিচালিত ‘দেনা পাওনা’ এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’। দুটি নাটকই ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার হয়।

তবে এরইমধ্যে ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকটি গত ৮ মার্চ ১২৪ পর্ব প্রচারের মধ্যদিয়ে প্রচার শেষ হয়েছে। আর গত ১০ মার্চ প্রচারিত হয়েছে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ৩৭তম পর্ব প্রচারিত হয়েছে। ‘দেনা পাওনা’ও তিনি শহীদুজ্জামান সেলিমের স্ত্রীর ভূমিকায় এতো চমৎকার অভিনয় করেছেন যে দর্শক তার মাঝে অনেকেই তাদের হারানো মাকেই যেন খুঁজে পেয়েছেন। আবার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে অপু মাহমুদুল ইসলাম মিঠুর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। নাটকে তিনি কেয়া পায়েলের মায়ের ভূমিকায় অভিনয় করছেন। এই ধারাবাহিকেও তার অভিনয় দর্শককে মুগ্ধ করছে। দুটি নাটকে অভিনয় করেই নতুন করে আলোচনায় শিল্পী সরকার অপু।

আরও পড়ুন

অপু বলেন,‘ দেণা পাওনাতো আসলে শুরু হয়েছিলো মাত্র কয়েকটি পর্ব প্রচারের লক্ষ্যে। পরবর্তীতে দর্শকের অনুরোধে তা একের পর এক বাড়তে থাকে। দর্শকেরও নাটকের প্রতি দিন দিন আরো ভালোলাগা বেড়ে যায়। দর্শকের চাহিদার কারণেই নাটকটি শেষ পর্যন্ত ১২৪ পর্বে গিয়ে শেষ হয়। যতোদিনই নাটকটি প্রচারিত হয়েছে দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। দর্শকের এই ভালোবাসার সত্যিই কোনো তুলনা হয়না। একজন শিল্পী হিসেবে আমি দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অনুরূপভাবেও সাড়া পাচ্ছি এটা আমাদেরই গল্প নাটকে অভিনয়ের জন্য। এই নাটকতো এখন দেশ বিদেশে ব্যাপক আলোচনায়। দীর্ঘদিন পর কোনো ধারাবাহিক নাটক এতো আলোচনায এলো। দুই নাটকের দুই নির্মাতার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

তবে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিককে ঘিরে দর্শকের প্রত্যাশা এখন একটাই, হঠাৎ করেই যেন পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো এই নাটকটিও যেন প্রচার শেষ না হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবুগঞ্জে ইয়াবাসহ হাতেনাতে আটক সেই বিএনপি নেতাকে বহিষ্কার

‘দেনা পাওনা’ ও ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে আলোচনায় শিল্পী সরকার অপু

বগুড়ার ফতেহ আলী বাজারে ২টি দোকানে জরিমানা

কাল থেকে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

বগুড়ার পর্নোগ্রাফি মামলার আসামি চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার

বাঘারপাড়ায় বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১