ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০১:৫২ দুপুর

যে সিনেমার আয় যাবে কড়াইল বস্তিবাসীর কাছে

যে সিনেমার আয় যাবে কড়াইল বস্তিবাসীর কাছে

বিনোদন ডেস্কঃ  সম্প্রতি রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজারের বেশি ঘর। সেখানকার অনেক পরিবারের এখন দিন কাটছে খোলা আকাশের নিচে। সেসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে টিম ‘দেলুপি’। সিনেমাটির একদিনের শোয়ের সব টাকা তারা কড়াইল বস্তিবাসীর সহায়তায় পাঠাবেন।

আজ মঙ্গলবার দেশব্যাপী ‘দেলুপি’র সব শোয়ের টিকিটের প্রযোজকের অংশের অর্থ চলে যাবে কড়াইল বস্তিবাসীর কাছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেষ্টা নয়, বরং তা তাদের সঙ্গে ‘দেলুপি’ টিমের একাত্মতা।

জানা গেছে, আজ সারাদেশে পাঁচটি হলে ৯টি করে শো চলছে ‘দেলুপি’র। কড়াইল বস্তিবাসীর প্রতি দেলুপিবাসীর ভালোবাসা ও সালাম জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি এই দুর্যোগে সবাই হাতে হাত ধরে পার করারও আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

‘দেলুপি’ দিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় নাম লিখিয়েছেন তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এর আগে তার পরিচালিত দুটি ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ দর্শক ও সমালোচকের কাছে বেশ প্রশংসিত হয়েছে। এবার নিজের প্রথম সিনেমা ‘দেলুপি’ মুক্তি দিলেন নির্মাতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির