ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫ ০৭:২৩ পিএম

বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

পরিচালক মিজানুর রহমান আরিয়ান ও তার স্ত্রী ।

বিনোদন ডেস্কঃ বছরদুয়েক ধরেই অনেকটা আড়ালে ছোট পর্দার জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। কাজ করা কমিয়ে দিয়েছেন। এরমধ্যেই আজ সোমবার সুখবর নিয়ে প্রকাশ্যে এলেন।
 
জানিয়েছেন, বিয়ে করেছেন তিনি।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন। তবে তিনি কবে বিয়ে করেছেন, সে বিষয়ে কিছু জানাননি।
 
সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’
 
 
জানা গেছে, কনের নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।
 
এক গণমাধ্যমকে পাঠানো এক খুদে বার্তায় সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে পরিচালক বলেছেন, তাহসিনের সঙ্গে তার পরিচয় ৭ বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা—কর্মচারী বরখাস্ত

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২ 

ফিফার ওপর স্কালোনির ক্ষোভ

রংপুর বিভাগের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ

ফাইনালে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?