ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৫ দুপুর

তিন পরিবর্তন নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন পরিবর্তন নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ আর আয়ারল্যান্ড। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আইরিশ দলপতি পল স্টার্লিং প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

গুরুত্বপূর্ণ আজকের ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব আর নাসুম আহমেদ। তাদের বদলে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন আর শরিফুল ইসলাম। টসে হারের পর লিটন বলেন, ‘আমরা আগে ব্যাট করতে চেয়েছিলাম। পিচ একটু শুকনো, বল ভালো উঠতে পারে।’

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন।

আরও পড়ুন

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক এডায়ার, বেরি ম্যাকার্থি, ম্যাথিউ হামপ্রিস, ক্রেইগ ইয়ং, বেন হোয়াইট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছত্তীসগঢ়ের যৌথহিনীর সঙ্গে গোলাগুলি, ১২ মাওবাদী নিহত

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আপিলের আদেশ আজ

নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর

পিকনিকের কথা বলে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ ছাত্র গ্রেফতার

আট দলের সমাবেশ থেকে ফেরার পথে নিহত ২, আহত ১০ জন

নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে : হাসনাত আবদুল্লাহ