ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৪৬ দুপুর

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি ১১ ডিসেম্বর

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি ১১ ডিসেম্বর

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

তিনি জানান, ২১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এর পর ১১ ডিসেম্বর লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবে।

মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর মধ্যে সরকারি স্কুল ৬৮৮টি এবং বেসরকারি স্কুল ৩,৩৬০টি। মোট শূন্য আসন ১১,৯৩,২৮১টি। এর মধ্যে—সরকারি স্কুলে শূন্য আসন ১,২১,০৩০ এবং বেসরকারি স্কুলে শূন্য আসন ১০,৭২,২৫১টি।

আরও পড়ুন

২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ২,৬০,২৪৪টি। পছন্দক্রম দেওয়া হয় ৩,৭৫,৭২৮টি।

বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯৮,৭৬২ শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছে ১,৮০,৮৬২টি।

আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর নতুন কোনো তথ্য এখনো জানায়নি মাউশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

বগুড়ায় ছয় মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা 

মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৬

সরকারি নির্দেশনা না মেনে শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার চালু রাখলে আইনানুগ ব্যবস্থা

শীলখালীতে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে পাগলা মসজিদ কাণ্ডে কৃষকদল নেতা বহিষ্কার