ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ১০:১২ রাত

শীলখালীতে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শীলখালীতে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

টেকনাফের শীলখালীতে প্রাইভেটকার যোগে ইয়াবা পাচারকালে উখিয়া ৬৪ বিজিবির হাতে ২০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার আসামি টেকনাফ থানার ওলিয়াবাদ গ্রামের মৃত আমির হামজার ছেলে জিয়ারুল করিম (৩০)।

আজ শনিবার (৭ মার্চ) উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শনিবার ( ৭ মার্চ) ৮ ঘটিকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকাকে শীলখালী অস্থায়ী চেকপোস্টের কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকারের সিট কভারের পেছনে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় কালো কসটেপ দ্বারা প্যাঁচানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং আটক করা হয় চালক জিয়ারুল করিম (৩০) কে। এসময় মাদক পাচারকাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লেখিত ইয়াবা ট্যাবলেট টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন

উখিয়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকার, মোবাইল ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীলখালীতে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে পাগলা মসজিদ কাণ্ডে কৃষকদল নেতা বহিষ্কার

অভিনন্দন জানালেন কুমার বিশ্বজিৎ

বগুড়া শহরে ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে প্রশসন ও দখলদারদের ইঁদুর-বেড়াল খেলা

মায়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১০

বগুড়ায় ১৬শ কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা