ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:৪৫ দুপুর

ধানমন্ডি অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বি'স্ফো'রণ

ধানমন্ডি অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বি'স্ফো'রণ

রাজধানীর ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিলের চেষ্টা করলে দুইজনকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
 
তিনি জানান, ধানমন্ডি ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিলের চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যামাজনের ডাটা সেন্টারে ইরানের হা/না: পরাজয় ঘনিয়ে আসছে আমেরিকার?

আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

আবারও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত