ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৬:৪০ বিকাল

৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার

৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার

অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া পাঁচ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার।

রোববার (৮ মার্চ) এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগকৃত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর ঢাকা অফিসে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ