ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০২:৩৬ দুপুর

তিন মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

তিন মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্কঃ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় আজ দুপুর ২টায়, অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে। টিকিট বিক্রি শুরুর মাত্র তিন মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

বাফুফে কমপিটিশনস কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচে দর্শকদের তেমন আগ্রহ দেখা না গেলেও ভারত-বাংলাদেশ ম্যাচকে ঘিরে ছিল বিপুল উন্মাদনা।

মোট ১৮ হাজার সাধারণ গ্যালারির টিকিট বিক্রি হয়েছে চোখের পলকে। দেশের কোনো ফুটবল ম্যাচের টিকিট এত দ্রুত বিক্রি হওয়ার নজির সাম্প্রতিক সময়ে আর নেই। দুই প্রতিবেশী দেশের এই লড়াই ঘিরে দর্শকদের আগ্রহ ও উত্তাপের প্রমাণ মিলল টিকিট বিক্রির এই রেকর্ডেই।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

বিশ্বকাপে অংশ নিবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা