ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫ ০১:৩১ পিএম

রিয়ালকে রুখে দিয়ে ভায়েকানো

রিয়ালকে রুখে দিয়ে ভায়েকানো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হারের স্বাদ ভোলার আগে এবার লা লিগাতেও ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোর বিপক্ষে তাদের মাঠে একের পর এক চেষ্টা করেও শেষ পর্যন্ত জিততে পারেনি সান্তিয়াগো বার্নাব্যুর দলটি। গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে। ম্যাচে রিয়াল দাপট দেখালেও দারুণ খেলে তাদের ঠিকই রুখে দিয়েছে ভায়েকানো।

ভায়েকানোর মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়াল। তবে আক্রমণে জাবি আলোনসোর দল এগিয়ে থাকলেও স্বাগতিকেরা পাল্টা জবাবটা বেশ ভালোই দিয়েছে। গতিময় ফুটবল ও প্রেসিং করে খেলে রিয়ালকে খুব একটা স্বস্তিতে থাকতে দেয়নি তারা। পাশাপাশি রক্ষণেও বেশ দৃঢ়তা দেখিয়েছে ভায়েকানো। বিশেষ করে বাঁ প্রান্ত দিয়ে একাধিকবার বক্সে ঢোকা ভিনিসিয়ুস জুনিয়রকেও আটকে দিয়েছে, কাছাকাছি গিয়েও তাই হতাশ হতে হয়েছে রিয়ালকে। বিপরীতে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ভায়েকানোরও। কিন্তু আগে গোল করে রিয়ালকে চাপে ফেলার সুযোগটা নিতে পারেনি তারাও। গোলশূন্য সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর অবশ্য শুরু থেকেই আধিপত্য ছিল রিয়ালের। ভায়েকানোর রক্ষণের আশপাশে বল রেখে একের পর আক্রমণে স্বাগতিকদের কাঁপিয়ে দিতে থাকে। কিন্তু বারবার চেষ্টা করেও স্বাগতিকদের রক্ষণ-দেয়াল ভাঙতে পারছিল না আলোনসোর শিষ্যরা। অন্যদিকে এ পরিস্থিতিতে ভায়েকানো নির্ভর করছিল মূল প্রতি-আক্রমণের ওপর। এই কৌশলে এক-দুইবার রিয়ালকে চমকেও দিয়েছিল। কিন্তু গোলের জন্য এটুকু প্রচেষ্টা একেবারেই যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত চেষ্টা করেও কোনো দল গোলের দেখা না পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।

আরও পড়ুন

এই ড্রয়ের পরও অবশ্য শীর্ষ স্থান অক্ষুণ্ন থাকছে রিয়ালের। ১২ ম্যাচে ১০ জয়, ১ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৩১। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ভিয়ারিয়াল। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ধস: প্রকৃতির সতর্কবার্তা, আমরা কতটা প্রস্তুত

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি  

অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নরওয়ে

টেকসই ড্রেনেজ মডেল: বগুড়ার জলাবদ্ধতা নিরসনের প্রকৌশল চাবিকাঠি

রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস