ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০৪:৪৭ দুপুর

বগুড়ার সোনাতলায় গোসলের ভিডিও ধারণ করে গৃহবধূকে ধর্ষণ : মামা-ভাগ্নে গ্রেফতার

বগুড়ার সোনাতলায় গোসলের ভিডিও ধারণ করে গৃহবধূকে ধর্ষণ : মামা-ভাগ্নে গ্রেফতার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় এক নারীর গোসলের মুহূর্ত মোবাইল ফোনে ভিডিও করে তা প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় পুলিশ গতকাল রোববার মামা-ভাগ্নেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের এক গৃহবধূ টিন দিয়ে ঘেরা গোসলখানায় গোসল করছিলেন। এসময় পাশের বাড়ির লম্পট ফেরদৌস আলম (২৭) গোপনে গোসলের ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে। ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে।

এছাড়াও মামলায় আরও উল্লেখ করা হয়, ধর্ষণকালে লম্পট ফেরদৌসের মামা আবুল কালাম আজাদ(৪৫) সহ তার সহযোগীরা শয়ন ঘরের দরজায় পাহাড়ায় ছিল। এ বিষয়ে ওই গৃহবধূ বাদি হয়ে সোনাতলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এরপর পুলিশ লম্পট ফেরদৌস আলম ও মামা আবুল কালাম আজাদকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান