সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে ২শ’ দোকান উচ্ছেদ
রায়গঞ্জ, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের যানজট নিরসনের লক্ষ্যে মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা ২শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এড়িয়ার ঢাকা-বগুড়া ঢাকা-পাবনা, ঢাকা-নাটোর মহাসড়কের বিশ্বরোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সলঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন-হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন, আর.এস.ডির অফিসার সরফরাজ ও ইঞ্জিনিয়ার শওকত আলী।
আরও পড়ুনহাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, অভিযানে বুলডোজার দিয়ে দুইশতাধিক অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়েছে। আর নতুন করে যেন কেউ অবৈধ দোকান ঘর না উঠায় সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
মন্তব্য করুন







