ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ০১:৫৭ দুপুর

ঈদগাহে খেলাধুলা করা যাবে কি?

ঈদগাহে খেলাধুলা করা যাবে কি?

প্রশ্ন: ঈদগাহে ব্যাডমিন্টন, ক্রিকেট ইত্যাদি খেলা যাবে কি?

উত্তর: ঈদগাহে খেলাধুলা করা যাবে কি না এ ব্যাপারে আলেমদের মধ্যে মতানৈক্য রয়েছে। একদল আলেমের মতে ঈদগাহ যদি ঈদের নামাজের জন্য ওয়াকফকৃত হয়, তাহলে তার যথাযথ মর্যাদা ও সম্মান রক্ষা করা জরুরি।

এ রকম ঈদগাহে খেলাধুলা করা থেকে বিরত থাকতে হবে। কারণ খেলাধুলা ঈদগাহের আদবের পরিপন্থী, ওয়াকফের উদ্দেশ্যেরও পরিপন্থী। প্রয়োজন হলে ঈদগাহের ওপর দিয়ে চলাচল করা যাবে। আরেকদল আলেমের মতে ঈদগাহে খেলাধুলা করা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। কারণ হাদিসে এসেছে, সাহাবিরা অনেক সময় মসজিদে নববিতেও শরীরচর্চা বা খেলাধুলা করেছেন।

আরও পড়ুন

আয়েশা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি একদিন রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দেখলাম আমার কক্ষের দরজায় দাঁড়িয়ে আছেন আর কৃষ্ণাঙ্গ যুবকরা অস্ত্র নিয়ে রাসুলুল্লাহর (সা.) মসজিদে খেলছে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তার চাদর দিয়ে আড়াল করে দিলেন যেন আমি তাদের খেলা দেখতে পারি।

তারপর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার জন্য দাঁড়িয়ে থাকলেন, যতক্ষণ আমি নিজে ফিরে না যাই। ভেবে দেখ অল্প বয়সের বালিকাদের খেলাধুলার প্রতি কত আকর্ষণ থাকে! (অর্থাৎ আমি দীর্ঘ সময় দাঁড়িয়ে খেলা দেখেছি, নবীজিও (সা.) আমার জন্য দাঁড়িয়ে ছিলেন।) (সহিহ মুসলিম: ১৯৪৯)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ

দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লালমনিরহাটের তিস্তার চরাঞ্চল

দিনাজপুরের বিরামপুরে ১০ মামলার আসামি নারী মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে সোনালী ব্যাংকে ৩৬ হাজার জাল নোটসহ যুবক আটক

বগুড়ায় মৌসুমের প্রথম বৃষ্টি, যা গরম কমিয়ে প্রকৃতি ও জনজীবনে সতেজতা ফিরিয়ে এনেছে